সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এই জাগরণ বন্ধ করা যাবে না: রিজভী

  • আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীদের ন্যায্য আন্দোলনকে দমানোর জন্যই পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। সরকার এখন প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। কিন্তু এই জাগরণ বন্ধ করা যাবে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলেন তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, সরকারের প্রতারণা আড়াল করতে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের পর এখন চলছে র‌্যাব-পুলিশ দিয়ে ক্র্যাক-ডাউন। নিরপরাধ শিক্ষার্থীদের আটক করার পর কোমরে দড়ি বেঁধে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আন্দোলনে অংশগ্রহণকারী স্কুল-কলেজ পড়ুয়াদের অভিভাবকরা অজানা আতঙ্কে উৎকন্ঠিত হয়ে দিশেহারা হয়ে পড়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া, উন্নয়ন সহযোগী দেশ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের এই সশস্ত্র হামলাকে সহিংস হামলা হিসেবে আখ্যায়িত করেছে বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভী বলেন, শিশু-কিশোরদের আন্দোলনে ভয় পেয়েছে সরকার। এই আন্দোলন প্রচলিত আন্দোলন নয়, এটি ভিন্ন ধারার প্রতিবাদের এক অনন্য স্বতন্ত্র রূপ। শিশুদের জাগরণের ঢেউ লেগেছে শহর থেকে গ্রামে আনাচে-কানাচে। এই জাগরণ দুঃশাসনের বিরুদ্ধে। যতই যড়যন্ত্র ও তৎপরতার কথা বলুক না কেন আওয়ামী লীগের দুঃশাসনের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। এসময় তিনি শিশু-কিশোর শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

এই জাগরণ বন্ধ করা যাবে না: রিজভী

আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮