সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দাবি না মানলে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা :শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৪:৩০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলার বিচার, সড়কে লাইসেন্সবিহীন সকল যানবাহন বন্ধ ও খুলনা শহরে ইজিবাইক চলাচলের জন্য আলাদা লেন চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। দাবি না মানলে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির কথা জানান শিক্ষার্থীরা।

এর আগে, বেলা ১১টা থেকে খুবি’র হাদী চত্বরে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে প্রশাসন ও পুলিশ ফটক বন্ধ করে দেয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসন গেট খুলে দিতে বাধ্য হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে নিরাপদ সড়কের দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার দেখা যায়। এতে খুলনা-ঢাকা, খুলনা-সাতক্ষীরা, খুলনা-যশোর মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়। খুলনার জিরোপয়েন্ট হয়ে সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা আবারো ক্যাম্পাসে ফিরে যায়।

শিক্ষার্থীরা এ সময় নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট মহাসড়কে ভারি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও লাইসেন্স ছাড়া অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

দাবি না মানলে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা :শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৩০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮