মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত !

  • আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের লালপুর উপজেলার বিজয়পুর এলাকায় সোমবার (২৩শে জুলাই) দিনগত রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহাদুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।নিহত আহাদুল উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা ও নাটোর জেলার র্শীষ মাদক ব্যবসায়ীদের একজন । তার বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদক ও চোরাচালানসহ ৮টি মামলা রয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাত ২টার দিকে র‌্যাবের একটি দল টহল গোপালপুর রেলেগেটে অবস্থান করছিল। এ সময় লালপুর থেকে বনপাড়ার দিকে সন্দেহজনকভাবে চলাচল করায় দুই মোটরসাইকেল আরোহীর পিছু নেয় র‌্যাবের টহল দল। মোটরসাইকেল আরোহীরা গোপালপুর হতে ধানাইদহগামী রাস্তার বিজয়পুর গ্রামের আনসার কাটা মোড়ে অপেক্ষারত দুই জনকে অজ্ঞাত ব্যক্তিকে ১ টি সাদা রং এর প্লাস্টিক বস্তা হাত বদল করছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটর সাইকেলের আরোহীরা দ্রুত পালিয়ে যায়। র‌্যাবের সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে অপর ২ ব্যক্তিকে আত্মমর্পণের নির্দেশ দিলে তারা আখ ক্ষেতের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে।
র‌্যাবের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে তারা অতর্কিত গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে আহাদুল কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের আহত ২ সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, পিস্তলের গুলির দুইটি খোসা এবং ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

লালপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত !

আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮