মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যহার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জীবন রক্ষাকারী ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যহার করার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন।
এই ওষুধের প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোন ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান তিনি।
এক্ষেত্রে ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন মন্ত্রী।
সম্প্রতি গণমাধ্যমে ভালসারটান ওষুধের ক্ষতিকর দিক সম্পর্কে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উচ্চ রক্তচাপ ও হৃদরোগের রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ হলো ভালসারটান। বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ এই ওষুধ সেবন করেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ডড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, ভালসারটান ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। বিশেষ করে লিভার, ফুসফুস ও স্তনক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এ প্রেক্ষিতে ইউরোপ-আমেরিকায় ওষুধটি প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যহার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮