মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোলনে বাতাস দিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকারীদের ঘাড়ে ভর করেছে। বানের পানি থেকে বাঁচার জন্য খড়কুটো ধরে আশ্রয় নেয়ার অবস্থায় রয়েছে বিএনপি।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) কয়েকজন ছাত্রের ওপর ভর করে রাজনীতি করতে চাচ্ছে।’ তিনি বলেন, ‘বিএনপি আসলে অতীতের মতোই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে : হাছান মাহমুদ

আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮