মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নতি হয় : তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নতি হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে দেশের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কয়েকটি এলাকার মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন শাড়ি বিতরণকালে তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এম.এ করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ করেছেন। মাতৃত্বকালীন ভাতা ও ছুটির ব্যবস্থা করেছেন।
কোন গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সহ¯্রাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নতি হয় : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮