বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহে মামলার পরামর্শ নিয়ে ফেরার পথে অভিযুক্তের হামলায় বাবা ও মেয়ে আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে যৌতুক মামলার পরামর্শ নিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিদের হামলায় বাবা ও মেয়ে আহত হয়েছে। তাদের গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৮ বছর পুর্বে সদর উপজেলার পাকা গ্রামের বজলুর রহমানের মেয়ে শিল্পীর বিয়ে হয় একই উপজেলার দোগাছি-বেড়বাড়ি গ্রামের সৈয়দ আলী খাঁর ছেলে তুহিনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তুহিন ও তার পরিবার যৌতুক দাবী করে আসছিল। যৌতুক না দেওয়ায় দুই মাস আগে শিল্পী খাতুনকে বাড়ি থেকে বের করে দেয় তুহিন। এ ঘটনায় বিচারের আশায় গত সোমবার ঝিনাইদহ আদালতের একজন আইনজীবির কাছে যৌতুক মামলার করার পরামর্শ নিতে যান শিল্পী ও তার বৃদ্ধ পিতা বজলুর রহমান। আদালত থেকে বাড়ি ফেরার পথে নারিকেল বাড়িয়া বাজারের উত্তরের পাশে ব্রীজের সামনে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা স্বামী তুহিন, দেবর চঞ্চল, শশুর সৈয়দ আলী খাঁসহ আরও কয়েকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহে মামলার পরামর্শ নিয়ে ফেরার পথে অভিযুক্তের হামলায় বাবা ও মেয়ে আহত

আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮