বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভারতীয় পণ্য পাচার মামলায় মেহেরপুরে ২ জনের ২ বছর করে কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৫:২১ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: ভারতীয় পণ্য পাচার মামলায় মোঃ লাল্টু ও মহিবুল ইসলাম নামের ২ ব্যক্তিকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদয়ে আরো ৬ মাসের করে জেল দিয়েছেন আদালত। মঙ্গলবার মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত লাল্টু মিয়া মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের আকছেদ আলীর ছেলে এবং মহিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সাজাপ্রাপ্ত লাল্টু পলাতক রয়েছে। সে আটক কিংবা আত্মসর্মপনের দিন থেকে তার সাজা শুরু হবে। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২১ আগষ্ট মেহেরপুর ডিবি পুলিশের এএসআই মোঃ সাইদুল রহমানের নেতৃত্বে ডিবি’র একটি দল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা নামক স্থান থেকে ১২০ পিচ ভারতীয় শাড়ী সহ ঐ দুজনকে আটক করে। যার মামলা নং-২১। জিআর কেস নং-৪৬৫/১১। এসবিসি নং-৯২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্যশীট দাখিল করেন। এতে মোট ৮ জন সাক্ষ প্রদান করেন। মামলায় দু আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের করে কারাদন্ড প্রদান করেন। পলাতক লাল্টুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। মামলায় রাষ্ট্র পক্ষে এপিপিএমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. এসএম ইব্রাহীম শাহীন ও এ্যাড. ইয়ারুল ইসলাম কৌশুলী ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভারতীয় পণ্য পাচার মামলায় মেহেরপুরে ২ জনের ২ বছর করে কারাদন্ড

আপডেট সময় : ০৯:৪৫:২১ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮