বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লক্ষীপুরে জেলা পরিষদের সদস্য মাহবুবের অত্যাচারে অতিষ্ঠ,প্রতিবাদে কর্মবিরতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি ঃ- লক্ষীপুর জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুবের অসাদাচরণ, অশোভনীয় আচারণ, হুমকি-ধামকি ও গালমন্দের প্রতিবাদে কর্মবিরতি দিয়েছে পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৫জুন) সকাল থেকে পরিষেদর প্রতিটি কক্ষে তালা লাগিয়ে সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দেয় তারা। পরে সদস্য মাহবুবুল হক মাহবুবের হাত থেকে পরিত্রান পেতে ও তার বিচার চেয়ে পরিষদের সামনে মানববন্ধন করে তারা।
অভিযোগ রয়েছে মাহবুবুল হক মাহবুব বিভিন্ন সময় পরিষদের অফিস সহায়কসহ কর্মকর্তা কর্মচারীদের সাথে গালমন্দসহ অশোভনীয় আচরণ করে আসছে। এত অতিষ্ঠ হয়ে পড়েছে কর্তব্যরত সবাই। বিগত সময়ে পরিষদের বার্তা বাহক মাহতাব উদ্দিন হৃদয়কে মারধর করে, নৈশ প্রহরী হাবিব উল্যাহকে বিভিন্ন প্রকার গালমন্দ করেছে, ভি আই পি রুম না দেয়ায় অফিস সহায়ক আলাউদ্দিনকে একইভাবে গালমন্দ, সহকারী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুনের সাথে অশোভনীয় আচরণসহ গালমন্দ, সার্ভেয়ার মিজানুর রহমানের রুমে তালা লাগিয়ে বের করে দিয়ে গালমন্দসহ গায়ের দিকে তেড়ে আসা এবং সর্বশেষ গত ৪ জুন সোমবার মোবাইল ফোন রিসিভ না করায় ভারপ্রাপ্ত গোপনীয় সহকারী রুহুল কুদ্দুসকে গালমন্দ ও নাজেহাল করা হয়েছে। এঘটনায় মঙ্গলবার সকালে কর্মবিরতি দেয় এবং প্রতিবাদে মানববন্ধন করে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লক্ষীপুরে জেলা পরিষদের সদস্য মাহবুবের অত্যাচারে অতিষ্ঠ,প্রতিবাদে কর্মবিরতি

আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জুন ২০১৮