বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪০:২৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ মে ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ লাল্টু লস্করকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে সে বছরের ১৫ নভেম্বর লাল্টু লস্করের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজা কুলসুম। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত। মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদাণ করা হয়। দন্ডিত লাল্টু লস্কর আড়পাড়া গ্রামের মৃত তাইজউদ্দিনের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৯:৪০:২৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ মে ২০১৮