বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নান্দাইলের পল্লীতে কিশোরী ধর্ষনের শিকার,১ জনের নামে মামলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ণ, সোমবার, ২১ মে ২০১৮
  • ৮১৪ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের জনৈক আবু তাহেরের ছেলে খুররম (৩০) কর্তৃক একই গ্রামের ১৩ বৎসরের কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। এই ঘটনায় রোববার (২০ মে) ধর্ষিতার পিতা বাদী হয়ে খুররমকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে কিশোরীটি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রাত ১০টার দিকে ঘরের বাইরে আসে। এসময় উৎপেতে থাকা খুররম মেয়েটিকে মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে ঘন্টা খানেক পর মেয়েটিকে ছেড়ে দেয়। পরে মেয়েটি অস্বাভাবিক অবস্থায় বাড়িতে এসে তার পিতা-মাতাকে ঘটনাটি জানায়। স্থানীয়ভাবে একটি মহল ঘটনাটি আপোষ ফায়সালা করার চেষ্টা করে ব্যর্থ হলে রোববার ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ধর্ষিতা কিশোরীকে সোমবার মেডিকেল চেকআপের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তালেব জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নান্দাইলের পল্লীতে কিশোরী ধর্ষনের শিকার,১ জনের নামে মামলা

আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ণ, সোমবার, ২১ মে ২০১৮