বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহে ভুয়া ডকুুমেন্ট তৈরি করে মিথ্যা মামলা করতে এসে এ্যাড.আব্দুল মান্নানের মহুরী প্রতারক লাচ্চু সহ দু’জন ধরা!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ভুয়া ডকুুমেন্ট তৈরী করে সোমবার মিথ্যা মামলা করতে এসে ফেঁসে গেছেন ঝিনাইদহের এক আইনজীবী সহকারী ও তার এক সহযোগী। বিচারকের জিজ্ঞাসাবাদে ঘটনাটি ভুয়া প্রতিপন্ন হওয়ায় মিথ্যা মামলা প্রচেষ্টাকারীর বাদী রফিকুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। এই মামলায় ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল মান্নানের আইনজীবী সহকারী (মহুরী) লাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বেঞ্চ সহকারী মোঃ নাসির উদ্দীন এ ঘটনায় নিজে বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, সোমাবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রফিকুল ইসলাম দন্ডবিধির ৪০৬/৪২০ ধারায় একটি মামলা করতে আসেন। মামায় আসামী করা হয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পরানপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মোঃ নুরুল আলমকে। বাদী রফিকুল কাঠগড়ায় উঠে বর্ণনা দিতে শুরু করলে আমলী ম্যাজিষ্ট্রেট কাজী আশরাফুজ্জামানের সন্দেহ হয়। বিজ্ঞ বিচারক এ সময় বিভিন্ন প্রশ্ন করে বাদীর কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে তাকে খাসকামরায় ডাকেন। খাস কামরায় বাদী রফিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি বিজ্ঞ বিচারকের কাছে জানান, ২ নং আসামী মহুরী লাচ্চুর তৈরী করা মিথ্যা ডকুমেন্টের ভিত্তিত্বে তিনি এই মামলা করতে আসেন। তাছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরানপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মোঃ নুরুল আলমকে তিনি কখনোই দেখেননি বলেও বিচারককে জানান। মহুরী লাচ্চু তাকে জোর পুর্বক বাদী সাজিয়ে কাঠ গড়ায় তুলে দেয় বলেও রফিকুল জানান। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নতুন চাকরী পাওয়া যুবকদের নাম পরিচয় জোগাড় করে ঝিনাইদহের একটি চক্র ভুয়া ষ্ট্যাম্প তৈরী করে। পরবর্তীতে ওই স্ট্যম্প দিয়ে আদালতে মামলা করা হয়। রফিকুল ও লাচ্চু মহুরী সেই চক্রের হোতা ছিল। এরকম অনেক আইনজীবীর মহুরীরা এ ধরণের জালিয়াতির সাথে জড়িত যা তদন্ত করলে বেরিয়ে আসবে। মামলা দায়েরের পর থেকেই প্রতারক মহুরী লাচ্চু পালিয়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহে ভুয়া ডকুুমেন্ট তৈরি করে মিথ্যা মামলা করতে এসে এ্যাড.আব্দুল মান্নানের মহুরী প্রতারক লাচ্চু সহ দু’জন ধরা!

আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮