বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নাটোরে ১৭ মাদকসেবীর কারাদণ্ড

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে ১৭ মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৬ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ দণ্ড দেন। এরও আগে শনিবার (০৫ মে) দিবাগত রাতে শহরের তেবাড়িয়া এলাকার আমবাগানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে র্যাব-৫ এর একটি দল।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার ফারুক হোসেন (২০), আরমান (২০), জুয়েল হোসেন (২০), সুমন (২৩), হানিফ (২৮), বলাই চন্দ্র সরকার (২৬), মাইনুদ্দিন (২০), আল আমিন (২০), মিঠুন (২১), জুয়েল (২৩), শাহিন হোসেন (২৭), শফিকুল ইসলাম (২৭), বিপুল (১৮), ফয়সাল শেখ (১৮), রাসেল আহম্মেদ (২৫), এছাড়া শহরের মল্লিকহাটি এলাকার সাইদুল প্রাং (৩৫), এবং রামনগর এলাকার পিয়ারুল ব্যাপারী (৩০)।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমল হোসেন বলেন, রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার আমবাগান এলাকায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে ১৭ যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এসময় বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নাটোরে ১৭ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ৭ মে ২০১৮