মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে নাশকতার মামলায় আটক বাবা, ১১৫০ জন অতিথি নিয়ে ছেলের সুন্নতে খাৎনা পন্ড!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ সব ঠিকঠাক চলছিল। ছেলে আলিফের সুন্নতে খাৎনার আয়োজন ছিল আজ শুক্রবার। সে মোতাবেক দাওয়াত দেওয়া হয় আত্মীয় স্বজনসহ ১১৫০ জন অতিথিকে। কিন্তু ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান আর হলো না। নাশকতার অভিযোগে আটক হলেন বাবা ঝিনাইদহ জেলা যুবদলের আহবায়ক আহসান হাবিব রণক। স্ত্রী ফারজানা ফেরদৌস অভিযোগ করেন, বুধবার আদর্শপাড়ার পরিবেশক সমিতির অফিসে ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান নিয়ে বন্ধুবান্ধব ও দলীয় বন্ধুদের নিয়ে আলাপ আলোচনা করছিলেন স্বামী আহসান হাবিব রণক। এ সময় পুলিশ তাকেসহ ৬ জনকে নাশকতার অভিযোগে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে ছেলে আলিফের সুন্নতে খাৎনা অনুষ্ঠান পন্ড হয়ে যায়। ফারজানা জানান, ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠান করার জন্য পারিবারিক ভাবে ব্যাপক আয়োজন সম্পন্ন ছিল। আত্মীয় স্বজনদের দাওয়াতও পেছে যায় যথা সময়ে। কিন্তু স্বামীর আটকের ফলে তাদের সেই আশার গুড়ে বালি পড়ে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ আগেই মিডিয়াকে জানান, নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির এই ৬ নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ সময় ককটেল, লাঠি ও পেট্রোল বোমা জব্দ করেছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক এই মামলায় অন্যান্যদের আসামী করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ঝিনাইদহে নাশকতার মামলায় আটক বাবা, ১১৫০ জন অতিথি নিয়ে ছেলের সুন্নতে খাৎনা পন্ড!

আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮