মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লামায় পাথর চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত : আটক ৩

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি: লামা উপজেলায় অবৈধভাবে উত্তোলনের সময় পাথর চাপা পড়ে মো. আজম (২০) নামের এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গজালিয়া ইউনিয়নের ডলুঝিরিতে এ ঘটনা ঘটে। আজম কক্সবাজারের উখিয়ার মধুছড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে। এ ঘটনায় ৩ শ্রমিককে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার মধুছড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আবদুল হামিদের ছেলে জাহেদুল ইসলাম (২২), অজিউল্ল্যাহর ছেলে মো. নূর (১৮) ও হাফিজুর রহমানের ছেলে মো. মোহসেন আলী (৩৫)। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নিহত আজমের লাশ বান্দরবান সদর মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মো. আজমসহ বেশ কয়েকজন মো. হোসেন মাঝির ডলুঝিরিস্থ কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনে শ্রমিকের কাজ করছিলেন।গতকাল সোমবার বিকাল ৫টার দিকে পাথর উত্তোলন করতে গেলে পাথর চাপা পড়লে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক আজমকে মৃত ঘোষণা করেন।

এদিকে পাথর কোয়ারীর মালিক ও দালাল মো. হোসেন মাঝি লাশটি গোপন করতে মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে না নিয়ে পূণরায় রাত ১০টার দিকে পুণরায় ফাইতং-লামা রোড দিয়ে দূর্গম ডলুঝিরিতে নিয়ে যাচ্ছিলেন। পথে ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মো. হানিফের সন্দেহ হলে তিনি লাশের বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিন শ্রমিকসহ লাশটি আটক করে লামা থানায় সোপর্দ করেন।

পাথর চাপায় নিহত আজমের লাশসহ ৩ শ্রমিককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, পাথর চাপা পড়ে নিহত আজমের লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

লামায় পাথর চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত : আটক ৩

আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮