বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লাখাইয়ে ৩শ পিস ইয়াবাসহ এক যুবক আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার লাখাইয়ে ৩০০ পিস ইয়াবাসহ বিঞ্চু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মুড়াকরি গ্রামের ধীরেন্দ্র দাশের পুত্র বিঞ্চু দাশ (২৫) প্রায় ৩শ পিস ইয়াবা নিয়ে ভাদিকারা গ্রামে ফেরি করে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে মাদক ব্যবসায়ী বিঞ্চু দাশ কাগজের পেকেটে মোড়ানো প্রায় ৩শ পিস ইয়াবা ট্যাবলেট পুকুরে ফেলে দেয়। তাৎক্ষনিক এক পুলিশ সদস্য পানিতে নেমে ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে ততক্ষণে ইয়াবাগুলো গলে যায়। পরে উদ্ধারকৃত গলিত ইয়াবাগুলো ওজন করে প্রায় ৩০ প্রায় হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লাখাইয়ে ৩শ পিস ইয়াবাসহ এক যুবক আটক

আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮