মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হরিণাকুন্ডুর শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে সংঘর্ষে ৩ জন জখম !

  • আপডেট সময় : ১২:২১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারিতে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক রক্তাক্ত জখম হয়েছেন। আহত প্রধান শিক্ষক সাজেদুর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মিঠু নামে আরেক শিক্ষকও কমবেশি আহত হন। প্রধান শিক্ষক নিয়োগে নিয়ে হাই কোর্টি রিট পিটিশন ও স্কুলের টাকা ব্যাংকে রাখা নিয়ে এই সংঘর্ষের সুত্রপাত বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষকরা মারামারিতে লিপ্ত হন। তিনি প্রধান শিক্ষক সাজেদুর রহমানকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান বলে জানান। হাসপাতালের চিকিৎসক ডাঃ রুবিনা রোববার দুপুরে জানান, সাজেদুর রহমান নামে এক শিক্ষক এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক সাজেদুর রহমান জানান, স্কুলের অর্থ ব্যাংকে না রেখে কিছু শিক্ষক ভাগ বাটোয়ারা করতে চাই। এটা করতে আমি বাঁধা দেওয়ায় সমাজ বিজ্ঞানের শিক্ষক মসিউর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীম রোববার দুপুরে আমাকে মারধর করে এবং আমার পরণের পোশাক ছিড়ে দেয়। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, জুনিয়র সিনিয়রদের মধ্যে দ্বন্দের কারণে শিক্ষকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিয়ে বসবেন বলেও জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

হরিণাকুন্ডুর শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে সংঘর্ষে ৩ জন জখম !

আপডেট সময় : ১২:২১:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮