মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী এম.এস.গোপাল মডেল কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৭৬১ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে এম.এস.গোপাল মডেল কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ সময় শিক্ষা জীবন। এসময়কে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত¡ আহবান জানান ।

৬ এপ্রিল শুক্রবার পলাশবাড়ী এম.এস.গোপাল মডেল কলেজের সভাপতি মো. আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল ও পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটাতে ভবনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন। দেশের শিক্ষাসহ সকল উন্নয়নে অব্যাহত ধারায় আওয়ামী লীগ সরকার কাজ করছে’।

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এমন মন্তব্য করে এমপি গোপাল আরো বলেন, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম শাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পলাশবাড়ী এম.এস.গোপাল মডেল কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল

আপডেট সময় : ০৬:০০:৫১ অপরাহ্ণ, রবিবার, ৮ এপ্রিল ২০১৮