বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নবীগঞ্জে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে জেলার নবীগঞ্জ উপজেলা বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে তাজুদ মিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকাল ৮টার দিকে হরিনগর গ্রামের মারকুলি রাস্তার নিকটে এঘটনাটি ঘটে। জানা যায়, ড্রেইন এর পানির নিষ্কাশন নিয়ে উপজেলা বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আব্দুর নুরের পুত্র তাজুদ মিয়ার সাথে একই গ্রামের কাজল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে কাজল মিয়া ও তাঁর লোকজন মারকুলি রাস্তায় তাজুদ মিয়াকে একা পেয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে। এ সময় তাজুল মিয়ার সুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় সংবাদটি লেখা পর্যন্ত আহত তাজুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত তাজুদ মিয়ার পরিবারের লোকজন জানান ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নবীগঞ্জে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত

আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮