বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

মেহেরপুর গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমার বিষ্ফোরণে শিশু আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে কুড়িয়ে পাওয়া বোমাতে বিষ্ফোরিত হয়ে সুমন হোসেন (১০) নামের এক শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের একটি বাগানে খেলতে গিয়ে বল ভেবে কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার কিছুক্ষন পরে বিষ্ফোরণ ঘটে। আহত সুমন হোসেন ওই গ্রামের স্বামী পরিত্যক্তা জরিনা বেগমের ছেলে।
আহত সুমন জানায়, ঘটনার সময় বাড়ির পাশের একটি বাগানের তাল গাছের নিচে লাল টেপ দিয়ে মোড়ানো গোলাকার টাইপের দুটি টেনিস বল ভেবে প্যান্টের পকেটে নিয়ে সে বাড়ি ফিরে। বাড়িতে ফেরার পর টিউবয়েল থেকে পানি দিয়ে বল দুটি পরিস্কার করতে গেলে পিছলে পড়ে যায়। এসময় তার হাতে থাকা একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার স্প্রিন্টারে তার ডান হাতের মাংশ উড়ে গেছে এবং শরিরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া জানান, বোমার স্প্রিন্টারে তার ডান হাতের মাংস উড়ে গেছে। এছাড়া বাম হাতহ শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাকি বোমাটিসহ বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা দুটি ওখানে রেখে গেছে সে ব্যাপারে জানার চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

মেহেরপুর গাংনীতে কুড়িয়ে পাওয়া বোমার বিষ্ফোরণে শিশু আহত

আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮