মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠতি !

  • আপডেট সময় : ১০:০৪:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে ”  বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৭ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ রুহুল আমিন শেখ এর সভাপতিত্বে এবং প্রবিশন অফিসার ও শহর সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হকের তথ্যপত্র উপস্থাপনের মধ্য দিয়ে “বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ” বিষয়ক সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বর্তমানে সমাজসেবার মাধ্যমে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেয়া চলমান সেবা কার্যক্রম তুলে ধরে ঝালকাঠি জেলায় মোট ২২৪ জনকে বিশেষ ভাতা কর্মসূচির আওতায়ে এনে তাদেরকে মাসিক পাঁচশ টাকা হারে ভাতা প্রদান, ১৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় নিয়ে এরমধ্যে প্রাথমিক স্তরে ১১৩ জন তিনশ টাকা হারে, মাধ্যমিক স্তরে ৩৫ জন চারশ পঞ্চাশ টাকা হারে, উচ্চমাধ্যমিক স্তরে ১৫ জন ছয়শ টাকা হারে এবং উচ্চতর স্তরে ১২ জন এক হাজার টাকা হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছারাও সেমিনারে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারে পাশাপাশি সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানানোসহ স্থানীয় পর্যায়ে ডাটাবেজ তৈরি, কারিগরী প্রশিক্ষণ ও বাস্তবায়নযোগ্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণে সুপারিশ গ্রহণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কোর্ট ইন্সপেক্টর একেএম সুলতান মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান পলাশ, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ ফারুক হোসেন, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক প্রদীপ ভক্ত, মুচি জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক জনি রবি দাস, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি সুমন সরদার প্রমুখ আলোচনায় অংশ নেন। এছারাও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠতি !

আপডেট সময় : ১০:০৪:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ মার্চ ২০১৮