বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

লক্ষীপুরে ৩য় শ্রেনীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০১:১১ অপরাহ্ণ, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি:- লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিছ থেকে আজ সোমবার সকালে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় ফাঁস দেয়া অবস্থা দেখা যায়।
জানা যায়, গত শুক্রবার (২৩মার্চ) জুমার নামাজের আগে উপজেলার ২নম্বর নোয়াগাঁ ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মেস্তুরি বাড়ীর প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে স্থানীয় পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর শিক্ষার্থী নুশরাত জাহান নুশু (৮) নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও নুশরাত জাহানের কোন খোজ না পেয়ে পরদিন শনিবার সকালে নুশরাতের মামা মোঃ জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
নিখোঁজের তিনদিন পর আজ সোমবার সকাল ১১টায় পাশ্ববর্তি কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ঠাকুর বাড়ী সংলগ্ন ব্রীজের নিছে খালের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় শিশুরা একটি বস্তা দেখতে পেয়ে গ্রামের লোকজনকে জানালে এলাকাবাসী রামগঞ্জ থানা পুলিশে খবর দেয়।
রামগঞ্জ থানা পুলিশের এস আই পঙ্কজ কুমার দে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় খাল থেকে বস্তা খুললে সেখানে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। খবর পেয়ে নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে গায়ের জামা ও কানের দুল দেখে নুশরাত জাহানের লাশ শনাক্ত করে। এসময় মা ও নিকটাত্মীয়দের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লাশ উদ্ধার নিয়ে ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায় রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া বা পুলিশের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

লক্ষীপুরে ৩য় শ্রেনীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০১:১১ অপরাহ্ণ, সোমবার, ২৬ মার্চ ২০১৮