মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শৈলকুপায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থক রুবেল ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনের সমর্থক গহর আলীর মধ্যে উমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে রাতে বাবুল হোসেনে সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তাদের বাধা দিলে ৩ জনকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

শৈলকুপায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮