বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৭৯৫ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনপ্রিয় লেখক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে ঝিনাইদহের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সোমবার দুপুরে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি, পরিবশে আন্দোলন ও ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যলয় সাহিত্য সংঘ যৌথ ভাবে এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কালেকন্ঠের সাংবাদিক সাইফুল মাবুদ, পরিবেশ আন্দোলনের নেতা খোন্দকার হাফিজ ফারুক, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, ঝিনাইদহ শ্রমিকলীগের কাজী একরামুল হক লিকু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ সামাদ, সাধারন সম্পাদক জাহিদুর রহমান তারিক, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, এম এ সালাম সহ সর্ব স্তরের সাংবাদিক বৃন্দ। উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সকল সাংবাদিকের প্রানপ্রিয় মানুষ সাংবাদিক এম রায়হান। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবুল অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিবাদ সভায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে বিচারের কাঠগড়ায় দাড় করানোর আহবান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮