বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহ এলজিইডির কোয়ার্টার থেকে কর্মচারীর লাশ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার এলজিইডির কোয়াটার থেকে কবির হোসেন (৪৪) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। জেলার কালীগঞ্জ এলজিইডির ওয়ার্ক এসিসট্যন্ট (কার্য সহকারী) কবির হোসেন একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যা নিয়ে ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার এলজিইডির কোয়াটারে বসবাস করতেন। খবর পেয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক ও সিনিয়র সহকারী প্রকৌশলী শালাওয়াত হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান জানান, রাতে ঘুমিয়ে ছিলেন কবির হোসেন। দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে এলজিইডি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের দরাজা ভেঙ্গে দেখতে পান খাটিয়ার উপর কবির হোসেনের লাশ পড়ে আছে। তিনি জানান, ঘরের আসবাবপত্র ও টাকা পয়সা ঠিক থাকায় ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কবিরের মৃত্যু হয়েছে। তাছাড়া লাশের সুরতহাল রিপোর্টে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কোন অভিযোগ না করলে হয়তো লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা যেতে পারে বলেও এসআই ফজলুর রহমান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহ এলজিইডির কোয়ার্টার থেকে কর্মচারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮