বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বেনাপোল সীমা‌ন্তে বিদেশি মুদ্রাসহ আটক ৫ এবিএস রনি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮২ বার পড়া হয়েছে
শার্শা (যশোর) প্র‌তি‌নি‌ধি: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রাসহ ৫ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার  দুপুরে ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মৃত কাওছার আলীর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), নারাণগঞ্জের ফতুল্লা থানার আইয়ুব আলীর স্ত্রী শাহেদা বেগম (৩৮), চাঁদপুরের মতলব উপজেলার মৃত টিটু বোকাউলের ছেলে নজরুল ইসলাম (৪১), ঢাকার মিরপুরের খবির উদ্দীনের ছেলে শহিদুর রহমান (৫২) ও আব্দুল মান্নান খানের ছেলে জুয়েল খান (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়,  বেনাপোল চেকপোস্ট হয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার একটি চালান কাস্টমস পার হয়ে এপারে আসছে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের বিজিবি চেকপোস্টে সন্দেহভাজন ৫ যাত্রীকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩৫ লাখ ভারতীয় রুপি, ২শ’ মার্কিন ডলার, ২০ হাজার ৭শ’ কানাডিয়ান ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যা ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ টাকার সমান হবে বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বেনাপোল সীমা‌ন্তে বিদেশি মুদ্রাসহ আটক ৫ এবিএস রনি

আপডেট সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ২০১৮