বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

দিনাজপুরে ছুরিকাঘাতে বড় শ্যালিকাকে হত্যা, পালানোর সময় জনতার হাতে ভগ্নিপতি আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের চিরিরবন্দরে ছুরিকাঘাতে বড় শ্যালিকাকে হত্যা করে স্ত্রীকে হত্যার চেষ্টা। পালানোর সময় জনতার হাতে ভগ্নিপতির আটক।
দিনাজপুরের চিরিরবন্দরে ২৯ জানুয়ারী সোমবার দুপুর আনুমানিক ৩ টায় উপজেলা চত্তরের পশ্চিম পার্শ্বে সীমানা প্রাচির লাগানো ভাড়া বাসায় স্বামী শুভ কর্তৃক স্ত্রীকে হত্যার চেষ্টার সময় স্ত্রীর বড় বোন এগিয়ে আসলে তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রীর সাবিনা আক্তারের বড়বোন এক সন্তানের জননী মর্জিনা আকতার মুন্নী (৩৫) মর্মান্তিক মৃত্যু হয় এবং স্ত্রী সোনিয়া আকতার গুরুতর আহত হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শিসুত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ৩ টার সময় চিৎকার শুনে ও বাসার ভিতরে গোঙ্গানীর শব্দ শুনে ভিতরে প্রবেশ করলে দুই বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা দ্রুত তাদের চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় জনতা আহত অবস্থায় সোনিয়ার স্বামী আব্দুল্লাহিল শুভকে পুলিশে সোপর্দ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সোনিয়া আকতার কাগজে লিখে জানায়, তার স্বামী আব্দুল্লাহিল শুভ তাকে হত্যার চেষ্টা করলে বড়বোন তাকে বাচাতে এগিয়ে আসলে তার স্বামীসহ অন্য একজন এ বর্বরোচিত ঘটনাটি ঘটিয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্রিফিং করা হবে। পুলিশ নিহত মুন্নী আকতারের মরদেহ ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করেছে।
অপরদিকে আটককৃত শুভর বাড়ি কুমিল্লা ও নিহত মর্জিনা মুন্নী ও আহত সোনিয়ার বাবার বাড়ি পঞ্চগড়ের তেতঁলিয়া এবং নিহত মর্জিনা মুন্নীর স্বামী আমিনুর রহমান বকুলের বাড়ি কুড়িগ্রামের উলিপুর বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

দিনাজপুরে ছুরিকাঘাতে বড় শ্যালিকাকে হত্যা, পালানোর সময় জনতার হাতে ভগ্নিপতি আটক

আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮