বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক কে কোপানো ইডেন কলেজের ছাত্রীর বাড়ি ঝিনাইদহে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • ৮০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক কে কোপানো ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন এর বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। গত ১৭ জানুয়ারি বিকেলে বুয়েট ক্যাম্পাসের সামনে রাস্তায় প্রেমিক আল আমিনের সঙ্গে লাভলী ইয়াসমিন মিতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে প্রেমিকের পিঠে আঘাত করেন মিতা। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় আল আমিনের ছোট ভাই আওলাদ হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ মামলা দায়ের করেন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার রামচন্দ্রপুর বিশ্বাসপাড়ার গোলাম রসুলের মেয়ে লাভলী ইয়াসমিন মিতা। অন্যদিকে পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগের মৃত আলেক ব্যাপারীর ছেলে আল আমিন। আল আমিন জানান, বুধবার বিকালে ফোনে তাকে ফুলার রোডে যেতে বলেন মিতা। দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ যাচ্ছিলো তাদের। আল আমিনকে এড়িয়ে যেতেন মিতা। এটা কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। মধুর সম্পর্ক ছিল দুজনের। আল-আমিনের পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। কিন্তু হঠাৎই পাল্টে যায় সব। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মিতা জানিয়েছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাদের। ব্রেকআপ হয়ে যাওয়ার পরও সম্পর্ক রাখতে চেষ্টা করছিলো আল আমিন। এতে অতিষ্ঠ হয়েই তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে মিতা। উল্লেখ্য, চাকু দিয়ে প্রেমিক আলামিনকে আঘাত করার পরে লাভলী আত্মসমার্পণ করার জন্য সেখানেই পুলিশের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক কে কোপানো ইডেন কলেজের ছাত্রীর বাড়ি ঝিনাইদহে

আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮