বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • ৮১২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের মুনুড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর থানার এস আই রবি শংকর নাগ, ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্য গোপাল শিকদার, ইউপি সদস্য হরষিত বিশ্বাস, সাধন বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি ওসি এমদাদুল হক শেখ তার বক্তব্যে বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর ভাবে কাজ করে আসছে। আইন শৃঙ্খলা যে বা যিনি খারাপ করার চেষ্টা করবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। উল্লেখ্য, এলাকায় ক’দিন আগে জাহিদ বাহিনীর সদস্যরা স্থানীয় যুবলীগ নেতা বিবেক বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়াও এলাকার অনেককেই জাহিদ বাহিনীর ক্যাডাররা অত্যাচার-নির্যাতন করে আসছিল। সম্প্রতি ওই ঘটনার পর সদর থানা পুলিশ তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮