বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বিসিএস পরীক্ষায় চুড়ান্ত মনোনীত শৈলকুপার ১৬ জনকে সিনিয়র সহকারী পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ৩৬ তম বিসিএস পরীক্ষায় চুড়ান্ত ভাবে মনোনীত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৬ জন ক্যাডারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি। পুলিশ ভেরিফিকেশন করা কালে তিনি তাদের ফুলেল শুভেচ্ছা প্রদাণ করেন। তারেক আল মেহেদি জানান, ৩৬ তম বিসিএস পরীক্ষায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে চুড়ান্ত ভাবে মনোনীত ১৬ জন। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৫ জন, পুলিশ ক্যাডারে ২জন, কৃষি ক্যাডারে ২ জন, প্রভাষক ৬ জন এবং মেডিকেল সার্জন রয়েছেন ১ জন। তাদের পুলিশ ভেরিফিকেশন শেষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদাণ করা হয়েছে। পুলিশ ক্যাডারে সুযোগ পাওয়া শৈলকুপার দুধসর গ্রামের তানিয়া সুলতানা বলেন, পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে অনেকেরই ধারনা একটু নেগেটিভ ছিল। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন সেই ধারনা পাল্টে দিয়েছে। ভেরিফিকেশনে প্রয়োজনীয় প্রশ্ন আর কাগজ যাচাই করেছেন। উৎকোচ তো দুরের কথা কোন প্রকার হয়রানিও করা হয়নি। উপরন্তু আমাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। চাকুরী জীবনে আমি পুলিশের এই আদর্শ ধারণ করে দেশ সেবা করব। সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি বলেন, “পুলিশ সম্পর্কে জনমনে দীর্ঘদিন ধরে যে ধারণা রয়েছে তা বদলে দেওয়ার প্রত্যয় নিয়েই আমার পুলিশ বিভাগে চাকরিতে আসা। শৈলকুপার ১৬ জন বিসিএস ক্যাডারে ভেরিফিকেশন করা হয়েছে এবং ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা প্রদাণ করা হয়েছে। কর্মজীবনে তাদের সফলতা কামনা করেন ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বিসিএস পরীক্ষায় চুড়ান্ত মনোনীত শৈলকুপার ১৬ জনকে সিনিয়র সহকারী পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২১ জানুয়ারি ২০১৮