বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫১:২৭ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৭৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস মডেল স্কুলসহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সোমবার সকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই সময় শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, উজির আলী স্কুলসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ৬ উপজেলায় ৩০ লাখ ৪২ হাজার ৪’শ ৫৫ টি বই বিতরণ করা হবে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব

আপডেট সময় : ০৯:৫১:২৭ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮