বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে এবার আজান দিতে দিতে মারা গেলেন মোয়াজ্জিন !

  • আপডেট সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ণ, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭
  • ৮৪৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে এবার আজান দিতে দিতে মারা গেলেন আব্দুল মালেক বিশ্বাস (৬০) নামের এক মোয়াজ্জিন। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে কালীগঞ্জ উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে। আব্দুল মালেক এই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে। পাতবিলা গ্রামের ইউপি মেম্বার নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন। আজান অর্ধেক হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ্ মোয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি। এর কিছুক্ষণ পর গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ঘটনার বর্ণনা দিয়ে জানান, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না। এমন ব্যক্তিরা অনেক সৌভাগ্যবান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে এবার আজান দিতে দিতে মারা গেলেন মোয়াজ্জিন !

আপডেট সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ণ, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭