রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

হোয়াইট হাউস ছাড়ার পর যে বাড়িতে থাকবেন ওবামা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা দুই দফা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আজ বৃহস্পতিবার বারাক ওবামার মেয়াদ শেষ হচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন শুক্রবার। ট্রাম্পের ক্ষমতা গ্রহণকে সামনে রেখে হোয়াইট হাউজ ত্যাগ করতে হবে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মনোরম এলাকা ক্যালোরামায় ৮ হাজার ২০০ বর্গফুটের একটি ভাড়া বাড়িতে বসবাস করবে ওবামা পরিবার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, ট্রাকে করে যেসব মালামাল ওবামার ওই ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে ওবামার সন্তানদের স্কুলের সরঞ্জাম, ময়লা পরিষ্কার করার হাতিয়ার এবং কুকুরের খাবারের মতো জিনিসও রয়েছে।

টানা দুই মেয়াদে সাকুল্যে ৩০৬ রাউন্ড গলফ খেলেছেন ওবামা। তবু সেই গলফ সামগ্রীও যাচ্ছে ভাড়া
ভয়েস অব আমেরিকার তুর্কি বিভাগের রিপোর্টার ওজলেম টিনাজ সম্প্রতি বাড়িটির সামনে থেকে ভিডিও করেছেন।

স্থানীয় এক অধিবাসী ডেবরা সেফলির সঙ্গে কথা বলেছেন তিনি। সেই স্থানীয় ব্যক্তি ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘ম্যাসাচুসেটস এভিনিউয়ের কাছের এই এলাকাটি অত্যন্ত সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত। আমরা যারা এখানকার অধিবাসী তারা সবাই গাছপালা ভালোবাসি। আমরা পুরোনো গাছগুলোর পরিচর্যা করি এবং নতুন গাছ লাগাই।

তিনি বলেন, ক্যালোরামার এই অংশটি পুরোটাই বনানী ঘেরা। একটি গাছ দেখিয়ে তিনি বলেন শতাধিক বছরের পুরোনো এই গাছগুলো আমাদেরকে বাড়তি প্রাইভেসি দেয়। এখানে নতুন করে কিছু নির্মাণ করা কঠিন এবং স্থানটি অত্যন্ত পরিচ্ছন্ন। ’

নিরিবিলি স্বতন্ত্র এই এলাকাটিতে ওবামা পরিবারের প্রতিবেশিদের মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

হোয়াইট হাউস ছাড়ার পর যে বাড়িতে থাকবেন ওবামা !

আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭