রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৮ শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশংকাজনক। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, স্কুল শিক্ষার্থীদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি সরকারি জুনিয়র স্কুলের শিক্ষার্থী। মিনি বাসে করে ওই শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

অবশ্য শীতে বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসন তিন দিন সব স্কুলে ছুটি ঘোষণা করেছিল। সে নির্দেশনা উপেক্ষা করে আলীগঞ্জের স্কুলটি খোলা রেখেছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা লাশগুলো বাস থেকে উদ্ধার করে।

দুর্ঘটনার পর আলীগঞ্জের জেলা প্রশাসক, এসএসপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।দুর্ঘটনার পরে এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫ !

আপডেট সময় : ০১:০০:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭