বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ইসলামী সামরিক জোটের উচিত আল জাজিরার ওপর বোমা ফেলা:ঢাহি খালফান

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৮৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিশরের উত্তর সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে শুক্রবার জুমার নামাজে বোমা হামলা ও গুলির ঘটনায় তীব্র নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আর তারই জের ধরে দুবাইয়ের লেফটেন্যান্ট জেনারেল ঢাহি খালফান কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বোমা মেরে উড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ নিয়ে শুক্রবার বেশ কয়েকটি টুইট করেন সংযুক্ত আরব আমিরাতের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। টুইট বার্তায় তিনি লেখেন, আল জাজিরা জঙ্গি প্রতিষ্ঠান। তারা ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা এবং আল নুসরা ফ্রন্টের চ্যানেল ও সন্ত্রাসবাদের মেশিন। ইসলামী সামরিক জোটের উচিত তাদের ওপর বোমা ফেলা।

মিশর ও আরব বিশ্বের নিরাপত্তা নিয়ে আল জাজিরা ছিনিমিনি খেলছে বলেও তিনি টুইট বার্তায় উল্লেখ করেন।

এদিকে আল জাজিরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংবাদ মাধ্যমটির আরবি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের আবু হিলাল্লাহ বলেন, আমাদের অফিসে কোনো হামলা এবং আমাদের কর্মীদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে তার পুরো দায়ভার খালফানের।

প্রসঙ্গত, সাবেক পুলিশ প্রধান ঢাহি খালফান এখন আমিরাতের নিরাপত্তা প্রধান। টুইটারে তার ২০ লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ইসলামী সামরিক জোটের উচিত আল জাজিরার ওপর বোমা ফেলা:ঢাহি খালফান

আপডেট সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭