সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তার সহ আটক -৪

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি- লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় ফাতেমা আক্তার বুলি(৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শহীদ মুক্তিযোদ্ধা কামাল (এসএমকে) হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু বিশেষজ্ঞ ও ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গোলাম মাইন উদ্দিন, গাইনী ও প্রসতি সার্জন ডাঃ কাজী ফয়েজা আক্তার, এনেসথেসিয়া ডাঃ আলমগীর ও ডিউটি ডাক্তার শরিফুল ইসলাম সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে রোগীর স্বজনদের দাবী, ডাক্তারের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে তাদের রোগীকে হত্যা করা হয়েছে। নিহত ফাতেমা হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামের মনসুর মাষ্টারের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের ভাই ইসমাইল হোসন জানান, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে জরায়ুতে টিউমার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ বাজারের এসএমকে হাসপাতালে ফাতেমা আক্তার বুলি কে (৪৫) ভর্তি করে। পরে গাইনী ও প্রসতি সার্জন ডাঃ কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ফাতেমার চিকিৎসা সহ গভীর রাতে অন্যান্য ডাক্তাররা তার অপারেশন থিয়েটারে নেয়। দফায় দফায় ভোর িিচকিৎসা শেষে ভোর রাতে তার অপারেশন করা হলে এক পর্যায়ে ফাতেমা মারা যায়। পরে রোগীর স্বজনরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাক্তার সহ ৪ জনকে আটক করে নিয়ে যায়। তবে ঘটনার হাসপাতালের ম্যানোর সহ অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়েও পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তার সহ আটক -৪

আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭