বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

এক বছর ধরে বাড়িতে মা ও ভাইয়ের লাশের সঙ্গে এই ব্যক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৮৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আপনজন হারানোর বেদনা নিঃসন্দেহে পীড়াদায়ক। আর সে শোকে অনেকেই হিতাহিত জ্ঞান হারান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে ঘটল অদ্ভূত এক ঘটনা। এক বছর ধরে মা ও ভাইয়ের লাশ নিয়ে বাড়িতে বসে ছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। নাম রবার্ট কুয়েফলার।

জানা গেছে, গত সেপ্টেমবর মাসে বাড়িতেই তার মা ও যমজ ভাই মারা যান। এরপর তাদের লাশ দাফন করার ব্যবস্থা কিংবা আত্মীয়-স্বজনদের খবর দেওয়ার উদ্যোগ কোনোটিই নেননি এ ব্যক্তি। এভাবেই কেটে গেছে প্রায় এক বছর। তবে ঠিক কি কারণে তিনি তাদের লাশ এতদিন ঘরে সংরক্ষণ করলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিকভাবে অসুস্থ থাকার কারণেই তিনি এমন কাজ করেছেন।

তিনি কেন এমন কাজ করলেন, এ প্রশ্নের জবাবে রবার্ট বলেন, ‘আমি খুবই আঘাত পেয়েছিলাম।
আপনি এমন ঘটনায় কী করতে পারেন?’

তবে স্থানীয় পুলিশের ক্যাপ্টেন ডেলে হ্যাগার বলেন, ৬০ বছর বয়সী কুয়েফলারকে এ সপ্তাহে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মৃতদেহ বিকৃতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, মারা যাওয়ার পর কুয়েফলার তার ভাইয়ের দেহ সরিয়েছে।

তবে প্রাথমিক তদন্তে তার মা ও ভাই স্বাভাবিকভাবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মারা যাওয়ার পর থেকে কুয়েফলারের বাড়িতে নীরবতা নেমে এসেছিল। ফলে তিনি বাড়ির বাগানের পরিচর্যা বা কোনও কাজও করেননি। বাড়িতে তাদের উপস্থিতিও দেখা যাচ্ছিল না। অনেকটা পরিত্যক্ত বাড়িতে রূপ নিয়েছিল। বিষয়টি এক প্রতিবেশি লক্ষ্য করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ বাড়িতে গিয়ে ঘটনা উদঘাটন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

এক বছর ধরে বাড়িতে মা ও ভাইয়ের লাশের সঙ্গে এই ব্যক্তি !

আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭