বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রহস্যময় ‘এলিয়েন ক্যাট’! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বুলগেরিয়ার রাস্তায় সবুজ রঙের একটি বেড়াল ঘুরে বেড়াচ্ছে। আর পাঁচটা সাধারণ বেড়ালের মতোই মিষ্টি মুখ তার।

ছোট ছোট থাবা ফেলে এগিয়ে যায় সে। কিন্তু গায়ের রং সবুজ হওয়ার জন্যই সে সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন আশ্চর্য বেড়াল দেখেতে তাই বুলগেরিয়ার রাস্তায় প্রায়ই মানুষের ভিড় জমে যাচ্ছে। অনেকে আবার ভয় পেয়ে তাকে ‘এলিয়েন ক্যাট’ বলেও ডাকছে। কিন্তু এই সবুজ বেড়ালের মুখের দিকে তাকালে মায়া হবে।

কী ভাবে এই বেড়ালের গায়ের রং সবুজ হল?
অনেকেই ভেবেছিল ইচ্ছাকৃত কেউ বেড়ালটির গায়ে রং করে দিয়েছে। কিন্তু পরে জানা গিয়েছে, সে স্বেচ্ছায় সবুজবর্ণ হয়ে উঠেছে! দিনের পর দিন একটি পুরনো র‌ংয়ের ব্যারেলে গিয়ে নিশ্চিন্তে ঘুমত বেড়ালটি। আর তার ফলেই সে পুরোপুরি সবুজ হয়ে যায়।
পশু চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এই রং বেড়ালটির স্বাস্থ্যে কোন ক্ষতি করবে না। আর তাতেই মহানন্দে মেতে উঠেছে এলিয়েন ক্যাট-এর পাড়ার বাসিন্দারা। নিজেদের প্রিয় মেনিকে নতুন রূপে দেখতে রোজই তাকে গিয়ে আদর করছেন তাঁরা। খাবারও দিচ্ছেন। আর সেই খাবার বাকি বেড়াল বন্ধুদের সঙ্গেই চেটেপুটে খাচ্ছে সবুজ মেনি। তবে ধীরে ধীরে সে আবার আগের রংয়ে ফিরে যাচ্ছে বেড়ালটি। আবার সে সবুজ থেকে বাদামী হয়ে উঠছে। সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রহস্যময় ‘এলিয়েন ক্যাট’! (ভিডিও)

আপডেট সময় : ১২:০২:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭