বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রোগীর পেটে বিপজ্জনকভাবে আটকা ‘কাচের গ্লাস’!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অসহ্য যন্ত্রণায় নুইয়ে পড়ছিল শরীর। ছটফট করছিলেন ভদ্রলোক।
মধ্যরাতে হাসপাতালে নিয়ে যেতে হল তাঁকে। চিকিৎসকরা প্রথমেই এক্স রে করেন। আর তার পরেই চোখ ছানাবড়া! ভদ্রলোকের অ্যানাস অর্থাৎ পশ্চাদ্দেশে খুব বিপজ্জনক ভাবে আটকে রয়েছে একটি কাচের গ্লাস।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূ্ত্রে জানা যায়, দক্ষিণ চীনের গুয়াংঝাউ প্রদেশের এই ভদ্রলোকের পশ্চাদ্দেশের অত্যন্ত বিপজ্জনক জায়গায় আটকে থাকা গ্লাসটি কাচের। ফলে অপারেশন করলেও ভদ্রলোককে আদৌ বাঁচানো যাবে কি না, সে বিষয়ে সন্দিহান ছিলেন চিকিৎসকরা। কারণ, যেকোন সময়েই ওই কাচ ভেঙে গেলে ছিন্নভিন্ন হয়ে যাবে শরীরে অভ্যন্তর। সঙ্গে সঙ্গেই ঘটবে মৃত্যু।

প্রথমেই চিকিৎসকরা তাই চেষ্টা করেছিলেন সন্তর্পণে গ্লাসটা বের করে আনতে। তাই প্রয়োজনীয় ড্রাগ দিয়ে ভদ্রলোকের স্নায়ুকে শান্ত করে রাখাটাই প্রাথমিকভাবে জরুরি বলে ধরে নেন তাঁরা। কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়া যায়নি। কেননা গ্লাসটি কাচের। যেকোন সময়ই সেটা ভেঙে যাওয়ার ঝুঁকিটা এড়ানো যাচ্ছিল না। অতএব সেই পরিকল্পনা থেকে সরে আসেন তারা। তারা ওপেন সার্জারি করার কথা ভাবেন। শেষ পর্যন্ত তাই হয়। বিপন্মুক্তি ঘটে ভদ্রলোকের। তবে এর পরেও ভদ্রলোককে ছেড়ে দেয়নি হাসপাতাল। তাকে ভাল করে পর্যবেক্ষণে রাখা হয়। তার পর আস্তে আস্তে তিনি সামলে উঠলে তবে তাকে মুক্তি দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে জানা যায়নি, কী করে ওই গ্লাস ওই জায়গায় গেল। ভদ্রলোক সে কথা বলতে চাননি চিকিৎসকদের।

সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রোগীর পেটে বিপজ্জনকভাবে আটকা ‘কাচের গ্লাস’!

আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭