সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কর্মসূচি ডেকে মাঠে নেই বিএনপি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়া ও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদানের প্রতিবাদে ডাকা গতকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মাঠে নেই বিএনপি।

গতকাল বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।

এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবস (৫ জানুয়ারি) উপলক্ষে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতি না পাওয়ায় ওইদিনই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে  গতকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোথাও নেতাকর্মীদের বিক্ষোভ করারও সংবাদ পাওয়া যায়নি।

তবে গতকাল সকালে রাজধানীর কদমতলীতে বিক্ষোভের সমর্থনে মিছিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কর্মসূচি ডেকে মাঠে নেই বিএনপি !

আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭