বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে ডাক্তারদের ঝগড়া (ভিডিও)!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিরোনামটা দেখে অবাক হওয়ার কিছু নেই! সত্যিকার অর্থেই এমন কাণ্ড ঘটিয়েছে চিকিৎসকরা। অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী।

তার অস্ত্রোপচার চলছে। ভ্রূণের অবস্থা সঙ্কটজনক। কিন্তু অস্ত্রোপচার যারা করবেন, সেই দুই চিকিৎসক তখন ঝগড়ায় ব্যস্ত। রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করছেন তারা। কথা কাটাকাটি, গালিগালাজ, এমনকি একে অপরকে হুমকিও দিয়েছেন। শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে যখন অপারেশন শেষ করা হলো, তখন আর শিশুটি বেঁচে নেই।

চলতি সপ্তাহে ভারতের জোধপুরের উমেদ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ওই অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসকদের এক সহকারী পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রসূতি ওই মহিলার অস্ত্রোপচার করার সময় অপারেশন থিয়েটারে ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ ডা. অশোক নয়নওয়াল জানতে চান অস্ত্রোপচারের আগে রোগী কিছু খেয়েছে কি না। অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. এম এল তক জানান, এক জুনিয়র চিকিৎসক বিষয়টি পরীক্ষা করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডা. অশোক নয়নওয়াল। এক পর্যায়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই চিকিৎসক । রোগীর দিকে নজর না দিয়ে রীতিমতো ঝগড়াই করতে থাকেন তারা। শেষ পর্যন্ত সহকর্মীদের হস্তক্ষেপে বিবাদ মিটিয়ে অস্ত্রোপচার শেষ করা হয়। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর  অশোক নয়নওয়াল এবং এম এল তককে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন, ‘ওই নারীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার ভ্রূণের অবস্থা ভাল ছিল না। তবুও নবজাতকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে ডাক্তারদের ঝগড়া (ভিডিও)!

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭