বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

যৌথভাবে সর্বাধুনিক ‘থান্ডার’ যুদ্ধবিমান তৈরি করছে চীন-পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান বিমানবাহিনী। পাকিস্তান-চীন যৌথভাবে নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরি শুরু করেছে।

আগামী বছরের এই যুদ্ধ বিমান পাক বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। চেয়েনংডু অ্যারোস্পেস কর্পোরেশনে জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরির কাজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে পাকিস্তান এবং চীন। চলতি বছরেই প্রথম এটি আকাশে উড়বে বলে পাকিস্তানি বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই আসনের এই বিমান সেনাদের প্রশিক্ষণ মান এবং অভিযান সক্ষমতাকে আরও বাড়াবে বলে জানিয়েছেন পাক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইকবাল। জেএফ-১৭ নির্মাণে সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে চীন ও পাকিস্তান প্রথম যৌথভাবে নির্মাণ শুরু করে এক আসনের যুদ্ধ বিমান জেএফ-১৭ থান্ডার। এই বিমান প্রথম আকাশে উড়েছিল ২০০৩ সালে। ২০১৩ সালে এই বিমানের উন্নত সংস্করণ তৈরি করা হয়। পাকিস্তান এয়ারফোর্সের পুরনো বিমান বহরের স্থলাভিষিক্ত হবে নতুন জেএফ-১৭। এই বিমান একেবারে আড়াইশ থেকে তিনশ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

যৌথভাবে সর্বাধুনিক ‘থান্ডার’ যুদ্ধবিমান তৈরি করছে চীন-পাকিস্তান !

আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭