রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

জনগণকে বিভ্রান্তি করতে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে : জামায়াত

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:২১ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অব্যাহতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর থেকে গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অব্যাহতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। জাতির সামনে দিবালোকের মত পরিষ্কার হয়ে গেছে, এমপি লিটনের হত্যার সাথে জামায়াত-শিবিরের কারো কোনো সম্পর্ক নেই। তবুও সরকার দেশের জনগণকে বিভ্রান্তি করার জন্য অন্যায়ভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে তাদের অযথা হয়রানী করছে। প্রকৃত খুনিদের বাঁচানোর উদ্দেশ্যে ধূম্রজাল সৃষ্টি করছে।

তিনি অন্যায়ভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালানো বন্ধ করে অবিলম্বে নেতা-কর্মীদের নি:শর্তভাবে মুক্তি দেয়ার আহ্বান জানান।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

জনগণকে বিভ্রান্তি করতে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে : জামায়াত

আপডেট সময় : ১২:২৫:২১ অপরাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭