বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে উত্তেজনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরানের মিসাইল বোট ওমান সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজকে সতর্ক করল। মার্কিন জাহাজটি ইরানি বোটের দিকে ছুটে আসার চেষ্টা করলে ইরানি মিসাইল বোট থেকে তাকে সতর্ক করা হয়।
আজ রবিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইরানের নৌবাহিনী।

এতে বলা হয়েছে, “শামস নামের বোটটি তার ইঞ্জিন পরীক্ষার জন্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাস্ক বন্দর থেকে সমুদ্রযাত্রা করে এবং ৪৫ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটি ঠিকমতো কাজ না করলে তাকে উদ্ধারের জন্য একটি মিসাইল বোট পাঠানো হয়। সেই সময় মার্কিন যুদ্ধজাহাজ ইরানি বোটের দিকে উদ্যত হলে তাকে সতর্ক করা হয়। ” ইরানি বোটের সতর্কবার্তা এবং মিসাইল বোটের সময়মতো উপস্থিতির কারণে মার্কিন যুদ্ধজাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে ইরান ও আমেরিকার যুদ্ধজাহাজ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে চলে গেছে। এসব ঘটনায় ওয়াশিংটন মার্কিন যুদ্ধজাহাজকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ইরানকে দায়ি করেছে। তবে ইরানের নৌবাহিনী বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের চলাচলের ধরণ বদলেছে। বহুবার ইরানি জলযানের কাছে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। এসব ঘটনায় ইরানের নৌবাহিনী মার্কিন জাহাজগুলোকে সতর্ক করেছে।

খবর: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে উত্তেজনা !

আপডেট সময় : ১১:১১:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭