রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইউরোপে ৯৩ হাজার অবৈধ বাংলাদেশির পরিসংখ্যান ‘ভিত্তিহীন’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইউরোপে ৯৩ হাজার আনডকুমেন্টেড বাংলাদেশি বসবাস করছে- এমন পরিসংখ্যানকে অবান্তর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। ইউরোপের ২৫টি দেশের বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন আয়েবার পক্ষ থেকে বুধবার প্যারিসে সংস্থাটির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অবৈধ বাংলাদেশি ইস্যুতে যে কোনো প্রকার আতঙ্ক সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আনডকুমেন্টেড বাংলাদেশিদের নিয়ে চলমান কৃত্রিম আতঙ্ক, বাংলাদেশে বন্যা মোকাবেলায় প্রবাস থেকে সহযোগিতা প্রদান এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা বন্ধে এবং আন্তর্জাতিকভাবে এর স্থায়ী সমাধানে সম্ভাব্য করণীয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জরুরি ভিত্তিতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, দুই সহ-সভাপতি আহমেদ ফিরোজ ও ফকরুল আকম সেলিম ছাড়াও আয়েবা নেতাদের মধ্যে টি এম রেজা, সুব্রত শুভ, কামাল মিয়া, এমদাদুল হক স্বপন, হেনু মিয়া ও মাঈনুল ইসলাম নাসিম ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আয়েবা নেতৃবৃন্দ বলেন, ইউরোপের প্রতিটি দেশে গত কয়েক মাসে মাঠ পর্যায়ে ব্যাপক অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, প্রথমে ৮০ হাজার এবং পরবর্তিতে ৯৩ হাজারের যেসব পরিসংখ্যান ফলাও করে প্রচার করা হয়েছে, তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই।

যেসব সোর্সের বরাত দিয়ে বিভ্রান্তিকর এসব পরিসংখ্যান হাজির করা হয়েছে, তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না হাজার হাজার বাংলাদেশিকে অবৈধ হিসেবে প্রমাণ করা। মূলত এসব বাংলাদেশির অধিকাংশ ইতিমধ্যে বিভিন্ন দেশে হয় বৈধ কাগজপত্র হাতে পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। কৃত্রিমভাবে সৃষ্ট যে কোনো প্রকার আতঙ্কের ঊর্ধ্বে উঠে ইউরোপের সর্বত্র স্বাভাবিক জীবন যাপন করতে সবাইকে পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সাহায্যার্থে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) উদ্যোগে অচিরেই একটি বিশেষ ত্রাণ-তহবিল গঠন করা হবে বলে জানান আয়েবা মহাসচিব।

অন্যদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গণহত্যা বন্ধে এবং সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টি করতে জেনেভাস্থ জাতিসংঘ সদর দফতরের সামনে এবং ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সদর দফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিরও ডাক দেয়া হয়েছে আয়েবার পক্ষ থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইউরোপে ৯৩ হাজার অবৈধ বাংলাদেশির পরিসংখ্যান ‘ভিত্তিহীন’ !

আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭