বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উ. কোরিয়াকে ‘ব্যাপক সামরিক জবাব’ দেবে যুক্তরাষ্ট্র !

  • আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার যেকোনো হুমকির ‘ব্যাপক সামরিক জবাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস।

উত্তর কোরিয়ার সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফিং করার পর ব্যাপক সামরিক জবাব দেওয়ার হুংকার দিলেন পেন্টাগন প্রধান মাট্টিস।

এ ব্যাপারে জেমস মাট্টিস হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও নিজেদের প্রতিরক্ষার ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের এবং এই প্রতিশ্রুতি লৌহকঠিন। ব্যাপক সামরিক জবাবের ব্যাখ্যায় মাট্টিস বলেন, উত্তর কোরিয়াকে ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ করার ইচ্ছা আমাদের, কোনো দেশকে পুরোপুরি বিনাশ করার নয়।

এদিকে নিজেদের সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্র সম্পর্কে পিয়ংইয়ংয়ের দাবি, তারা এমন হাইড্রোজেন বোমা তৈরি করেছে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করা যায়। পরমাণু বোমার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। তবে তাদের এ ধরনের পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিশ্ব।

উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে পরমাণু অস্ত্রের উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে উত্তর কোরিয়া। তারা এমন সব পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করার দাবি করেছে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে পারে।

সূত্র : বিবিসি অনলাইন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উ. কোরিয়াকে ‘ব্যাপক সামরিক জবাব’ দেবে যুক্তরাষ্ট্র !

আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭