সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

‘আওয়ামী লীগ এখন একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল’

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। সরকার জনগণকে ভয় পায়, তাই বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না। গত শুক্রবার ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে শনিবারের সমাবেশ নিয়ে  ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, “কাল সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিলেও আপত্তি নেই বিএনপির। ”

এ সময় বিএনপির অন্যান্য নেতারা বলেন, সংঘাত এড়াতে ৫ জানুয়ারিতে ঢাকায় কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। বরিশালে বিএনপির মিছিলে ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তারা অভিযোগ করেন, রাজনীতিকে সংঘাতের দিকে নিতে চায় সরকারই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। কিন্তু অন্যদিকে তারা জানে যে একটা সুষ্ঠু নির্বাচন দিলে কোনো দিনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবে না। তারা জনগণকে ভয় পায়। ভয় পায় বলেই তারা এই জনসভা, মিছিল এসব তারা করতে দিতে চায় না। বন্ধুগণ, আমাদের সেই জনগণের সমর্থক হতে হবে। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা যাবও না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আমাদের রাজনৈতিক লক্ষ্যে এগিয়ে যাব। ’

উন্নয়নের নামে সরকার লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দুর্নীতিতে সরকার কালো টাকার পাহাড় তৈরি করেছে। শেয়ার মার্কেট ধ্বংস করেছে তারা। ব্যাংকগুলোকে লুট করে সমস্ত টাকা নিয়ে চলে গিয়ে আপনারা বিরাট পাহাড় গড়ে তুলছেন। আজকেও খবর আছে ইসলামী ব্যাংক তারা নিয়ে নিয়েছে। আজকে কোনোদিন দেখব যে বাংলাদেশ ব্যাংক তারা তাদের দলীয় লোকের আওতায় নিয়ে নিয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘আওয়ামী লীগ এখন একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল’

আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭