রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:২১ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রায় সাত ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

সিরজাগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রাত ৩টার দিকে হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। চুয়াডাঙ্গার দর্শনা থেকে ওই মালবাহী ট্রেনটি আসে।

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার সামসুল আলম জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করলে সকাল ৯টা ৫০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সিরাজগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক!

আপডেট সময় : ১২:২০:২১ অপরাহ্ণ, শনিবার, ৭ জানুয়ারি ২০১৭