রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

DNCCতে বসবে ৫ হাজার সিসি ক্যামেরা !

  • আপডেট সময় : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৯০০ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০১৭ সালের মধ্যে ৫ হাজার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।

সোমবার নগরভবনে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ৫০০ সিসি ক্যামেরা স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয়ে এলওসিসি, মেরিট লিলিন এনটি কোম্পানি লিমিটেড এবং এএ টেকনোলজি লিমিটেডের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

আনিসুল হক বলেন, আমরা বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তবে শুধু গুরুত্বপূর্ণ এলাকা নয় ঢাকা উত্তর জুড়ে আগামী ২০১৭ সালের মধ্যে ৫ হাজার সিসি ক্যামেরা লাগানো হবে।

ডিএমপির গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ বলেন, সিসি ক্যামেরা থাকায় গত তিন মাসে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চুরি-ছিনতাই কমেছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলওসিসির উপদেষ্টা ও ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, মেরিট লিলিন ইএনটি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি পেমা লিন, ক্রিস সু, এএ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম রাজিব, ডিএমপির গুলশান জোনের এসি মো. রফিকুল ইসলাম।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

DNCCতে বসবে ৫ হাজার সিসি ক্যামেরা !

আপডেট সময় : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬