সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

অভিজ্ঞ শিক্ষক দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে রুল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে খাতা দেখতে কেন প্রয়োজনীয় সময় বরাদ্দ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুলি জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে তিনি জানান।

মনজিল মোরসেদ আরও বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুর্নমূল্যায়নে শত শত পরীক্ষার্থী বেশি নম্বর পাচ্ছে। এদিকে ফেল করার কারণে অনেকে আত্মহত্যা করছে। পরীক্ষার খাতা দেখার জন্য প্রয়োজনীয় সময় না দেওয়ায় ফলাফলের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

অভিজ্ঞ শিক্ষক দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে রুল !

আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭